২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ১১

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি বাস স্টপেজে দাঁড়ানো মানুষের ওপর একটি চলন্ত বাস উঠে গেলে অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Oct 2015, 03:20 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

বিবিসি বলছে, শহরটির দিকিমেভি এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

আঙ্কারার গভর্নর মেহমেত কিলিক্লার জানিয়েছেন, বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি আহতও হয়েছেন।

উদ্ধারকর্মীরা বাসের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৩০ ফুট পর্যন্ত মানুষ ও দাঁড় করিয়ে রাখা গাড়িগুলোকে আঘাত করতে করতে গিয়ে অবশেষে থেমে যায়।