২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুন্দুজ দখলে নিতে আফগান বাহিনীর অভিযান

তালেবানের কাছ থেকে কুন্দুজ শহর পুনর্দখলের জন্য অভিযান শুরু করেছে আফগান নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 11:20 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

সোমবার তালেবানরা শহরটির অর্ধেক দখল করে নেয়ার পর মঙ্গলবার এ এ অভিযান শুরু হল।

প্রচণ্ড লড়াই চলার খবর পাওয়া গেছে এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, তার বাহিনী এরই মধ্যে কয়েকটি সরকারি ভবন পুনর্দখল করেছে।

পুলিশ লড়াইয়ে ৮০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে। তবে খবরটি নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার তালেবান জঙ্গিরা ১৪ বছর পর প্রথমবারের মত কুন্দুজ শহরের অধিকাংশই দখলে নিয়ে সরকারি সেনাদের পিছু হটিয়ে দেয়।

প্রেসিডেন্ট হিসেবে আশরাফ ঘানির এক বছর পূর্ণ হওয়ার পর এ আকস্মিক তালেবান হামলা হল।

মঙ্গলবার শহরটি পুনর্দখলের অভিযান শুরুর পর টিভি ভাষণে ঘানি বলেন, শহরটি পুনরায় দখলে নেয়ার ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। তবে তালেবান জঙ্গিরা মানবঢাল ব্যবহার করায় নিরাপত্তা বাহিনীর অভিযান বিঘ্নিত হচ্ছে।