৪ ব্রিটিশ জিহাদির ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা
সিরিয়ায় ইসলামিক স্টেটের(আইএস)সঙ্গে যুদ্ধ করতে যাওয়া ৪ ব্রিটিশ নাগরিকের নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। যুক্তরাজ্য সরকারের অনুরোধেই জাতিসংঘ এ পদক্ষেপ নিয়েছে।
জাতিসংঘ নিষেধাজ্ঞার যে নতুন তালিকা দিয়েছে তাতে দুই পুরুষ ও দুই নারীর নাম রয়েছে। এ চারজনের নাম ওমর হোসেন, নাসের মুথানা, আকসা মাহমুদ এবং স্যালি অ্যান জোনস।
তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং সম্পদও বাজেয়াপ্ত করা হচ্ছে।
সিরিয়ায় আইএস এর সঙ্গে যুদ্ধ করা এবং স্যোশাল মিডিয়ার মাধ্যমে দলে লোক নিয়োগের কাজ করার জন্য চারজনের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ।
যুক্তরাজ্য নিষেধাজ্ঞার তালিকায় নাম জমা দেয়ার ১০ বছরের মধ্যে প্রথমবারের মত এ পদক্ষেপ এল।
নিষেধাজ্ঞার এ পদক্ষেপকে দেখা হচ্ছে ইসলামিক স্টেটে যোগদান ঠেকানোর একটা কৌশল হিসেবে।
