২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে বিষাক্ত মদপানে ১০ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় বিষাক্ত মদপানের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 04:12 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

শনিবার জেলার ময়না থানা এলাকায় একদল লোক এসব মদপানের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

এতে সোমবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়। 

ওই পুলিশ কর্মকর্তা বলেছেন, “১০ জন মারা গেছেন এবং আরো ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।”

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।