২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন গাড়ি বিহীন প্যারিসের রাস্তা

বায়ু দূষণের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কোনো গাড়ি চলবে না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Sep 2015, 10:04 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

ওই দিন জিএমটি সময় ০৯০০ থেকে ১৬০০ পর্যন্ত রাজধানীর কেন্দ্রস্থলের প্রশাসনিক এলাকা এবং আইফেল টাওয়ারের মতো বিখ্যাত স্থাপনাগুলোর চারপাশ গাড়ির হর্ন ও ধোঁয়া মুক্ত থাকবে।

তবে লোকজন পায়ে হেঁটে, সাইকেলে বা স্কেটে চলাফেরা করতে পারবে। আর বিশেষ ক্ষেত্রে ট্যাক্সি, বাস ও জরুরি যান চলাচল করতে দেয়া হবে।

প্যারিসে মাঝে মধ্যে বিশেষ বিশেষ রাস্তা বন্ধ করে দেয়ার নজির রয়েছে। কিন্তু এই প্রথম এতো বিশাল এলাকায় গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।  

ফ্রান্সের দৈনিক লা প্যারিসিঁকে প্যারিসের মেয়র অ্যাঁ হিডাগো বলেন, “গাড়ি ছাড়াও প্যারিস চলবে সেটা দেখানোই আমাদের উদ্দেশ্য।”

গত ডিসেম্বরে হিডাগো ২০২০ সালের মধ্যে প্যারিস থেকে ২০১১ সালের আগে নির্মিত ডিজেল চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেয়ার প্রস্তাব দেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সেই ডিজেল চালিত গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি।