২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাম পেল পান্ডা শাবক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জাতীয় চিড়িয়াখানায় গত মাসে জন্ম নেয়া জায়ান্ট পান্ডা শাবকের নাম রাখা হয়েছে বে বে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 09:11 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা এবং চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান পাঁচ সপ্তাহ বয়সী ওই পান্ডা শাবকের নাম রাখেন।

‘বে বে’ শব্দের অর্থ ‘মূল্যবান সম্পদ’।

শাবকটির দুই বছর বয়সী বোন বাও বাও এর সঙ্গে মিল রেখে এই নাম রাখা হয়েছে।

পান্ডা শাবকের নামকরণ অনুষ্ঠান উদ্বোধনের পর মিশেল ওবামা বলেন, তার পরিবার এই চিড়িয়াখানায় বেড়াতে খুব পছন্দ করে।

পেং লিউয়ান বলেন, পান্ড দুই দেশকে এক সুতায় গেঁথেছে।

বে বে’র মা মি জিয়াং ২২ অগাস্ট যমজ বাচ্চার জন্ম দিয়েছিল। কিন্তু চারদিন পর একটি বাচ্চা মারা যায়।

পৃথিবীর বিলুপ্ত প্রায় প্রাণীর অন্যতম এই জায়ান্ট পান্ডা। বিচরণভূমি কমে যাওয়ার ফলে পান্ডার সংখ্যা কমে যাচ্ছে।

চীনের বনাঞ্চলে এখন মাত্র ১,৮০০ পান্ডার বসতি রয়েছে। তবে সংরক্ষণের কারণে গত ১০ বছরে চীনের বনাঞ্চলে পান্ডার সংখ্যা কিছুটা বেড়েছে।