২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযানে ১৯ হাজার গ্রেপ্তার

চীনে ট্রাইয়াড অপরাধীদের বিরুদ্ধে চালানো এক অভিযানে ১৯ হাজার সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 05:37 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, তিনমাসের এই অভিযানে হংকং, ম্যাকাও ও গুয়াংডং প্রদেশে এই বিপুল সংখ্যক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই তিনটি প্রদেশের সম্মিলিত অপরাধীচক্র চীনের মূল ভূখণ্ডে অপরাধের বিস্তার ঘটাচ্ছে।

এসব অপরাধের মধ্যে মাদক, জুয়া ও পতিতাবৃত্তিও রয়েছে।

ট্রাইয়াড একটি বহুজাতিক অপরাধীচক্র। সাধারণত হংকং, ম্যাকাও ও তাইওয়ানভিত্তিক বলে মনে করা হলেও আন্তর্জাতিকভাবেই এটি পরিচালিত হয়।

হংকং পুলিশের সংঘবদ্ধ অপরাধ ও ট্রাইয়াড ব্যুরোর প্রধান সুপারিনটেনডেন্ট অ চিন-চাও সাংবাদিকদের বলেন, ‘আমরা জনগণকে এই বার্তাই দিতে চাই যে, সংঘবদ্ধ অপরাধ ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স-এ রয়েছে।’

তিনি আরো বলেন, বেআইনি ঋণগ্রহণ এইসব চক্রের আয়ের নতুন উৎস হয়ে উঠেছে।