২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভারী বন্যায় ৭ জনের মৃত্যু

চীনের ইউনান প্রদেশে দুদিনের টানা ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যায় অন্ততপক্ষে সাতজন নিহত হয়েছেন। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 04:07 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, বুধবার পর্যন্ত এসব ঘটনায় প্রদেশটিতে আরো ১৫ জন নিখোঁজ রয়েছেন। 
ইউনানের চ্যাংনিং কাউন্টির তিয়ানয়ুয়ান ও ম্যাংশুই শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে দুইজন নিহত ও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

বৃষ্টিপাতের কারণে ৩৫টি বাড়ি ধসে পড়েছে এবং ১১৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হুয়াপিং কাউন্টিতে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এখানে ১০ নিখোঁজ রয়েছেন। 
বন্যার তোড়ে ৮১০টি বাড়ি ধসে পড়েছে এবং ৬১০টি গাড়ি ভেসে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।