২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌচাষী শিনজো আবের স্ত্রী

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপান। দেশটির অর্থনীতিকে আরো গতিশীল করতে নির্বাচনকালীন ইশতেহারে এসেছে ‘আবেতত্ত্ব’। এই তত্ত্ব নিয়ে সমালোচনার মুখেও দেশের অর্থনীতিকে ঢেলে সাজানোর প্রত্যয় যখন প্রধানমন্ত্রী শিনজো আবের ঠিক তখনই নিরাপত্তা বিল বাতিল নিয়ে আরেকদফা চাপের মুখে পড়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এসএম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 03:17 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

আর এই পরিস্থিতিতে স্বামীকে দুদণ্ড প্রশান্তির মধুমিশ্রিত চা পান করানোর জন্য মৌ চাষী হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর স্ত্রী আকিই আবে। নিজ হাতে কেটেছেন মৌচাক। পেয়েছেন দুই কেজি মধু।

সোমবার রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রীর ভবনে নিজের চাষ করা মধু আহরণ করেন আকিই আবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি হিসেবে মৌচাষী আকিই আবে বেশ প্রশংসাও কুড়িয়েছেন স্বামীর কাছ থেকে।
 

Image
নিজেই মধু সংগ্রহ করছেন আকিই আবে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজেই মধু সংগ্রহ করছেন আকিই আবে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকিই আবে বলেন, “আমি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। নিজ হাতে মৌ চাষ করে তা থেকে মধু আহরণ করার মজাই আলাদা। আমি এই মধু বোতলে ভরে রেখে দিচ্ছি। সংসদে বক্তব্য দেয়ার পর প্রধানমন্ত্রী প্রায়ই চা পান করেন। আমার সংগ্রহের এই মধু দিয়ে এখন থেকে আমরা স্বামী সংসদে চা পান করবে।” স্ত্রীর এই রোমান্টিক পরিকল্পনার জবাব মিলেছে শিনজো আবের কাছ থেকেও। তিনি বলেছেন, “আকিই-র কাজটি সত্যি প্রশংসার যোগ্য। যদিও আমি চায়ে চিনি নিই না, তবে এখন থেকে দেখছি মধু সেবন করতে হবে।” জাপানের স্বেচ্ছাসেবী গিনজা মৌমাছি প্রকল্প সংস্থার সহায়তায় আকিই আবে প্রধানমন্ত্রী ভবনের ফুল বাগানে এই মৌমাছি চাষ করেন। যেখানে দশ হাজারেরও বেশি মৌমাছি ছিল। ইতোমধ্যে তিনি দেশটির ইমি ও আওতে প্রদেশে কয়েকটি মৌচাষের ফার্ম গড়ে তুলেছেন।  এই ফার্মগুলো তিনি নিজে তত্ত্বাবধান করেন। আকিই বলেন, “আমি চাই মৌমাছিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। আহরিত মধু সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হবে। আমি চাইবো জাপানবাসী মৌমাছি চাষ করে ঘরেই মধু সংগ্রহ করুক, যা দিয়ে কৃষিতে প্রসার ঘটবে।”