২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি, শিশুর মৃত্যু

গ্রিস উপকূলে নৌকাডুবির ঘটনায় আবারো অন্তত ৩৪ শরণার্থীর প্রাণহানি হয়েছে। নিহতদের অর্ধেকই নারী ও শিশু।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Sep 2015, 11:18 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

গ্রিসের উপকূলরক্ষীরা জানিয়েছে, তুরস্ক উপকূলের কাছে গ্রিসের ফার্মাকোনিসি দ্বীপের প্রায় তিন মাইল পূর্বে ৯০ জনেরও বেশি শরণার্থী বোঝাই একটি কাঠের নৌকা রোববার ডুবে যায়।

এদের মধ্যে ৬৮ জনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে এবং ফার্মাকোনিসি দ্বীপের কাছে জীবিত আরো ৩০ জনের খোঁজ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪ শিশু, ছয় বালক এবং ৫ বালিকার লাশ পাওয়া গেছে।

বহু শিশুসহ প্রায় ৭০ শরণার্থী নিয়ে বেলুনের আরেকটি নৌকা উপকূলের ১শ’ মিটারের মধ্যেই ফেটে যায়। স্থানীয়রা নিহতদের মধ্যে নবজাতক এবং দু’মাসের বাচ্চাসহ ছোট্ট শিশুর দেহ পানি থেকে টেনে তুলেছে।

শরণার্থীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে গ্রিস। এ সমস্যা সামাল দিতে বরাবরই আরো সাহায্যের আবেদন জানিয়ে আসছে দেশটি।