শরণার্থী সঙ্কট: সীমান্ত নিয়ন্ত্রণ করবে জার্মানি
শরণার্থীর স্রোত ঠেকাতে সীমান্তে ফের কিছু কিছু নিয়ন্ত্রণ আরোপ করতে শুরু করবে জার্মানি। জার্মান ও অস্ট্রিয়ার প্রতিবেদনে একথা বলা হয়েছে।
তবে কি কি পদক্ষেপ নেয়া হবে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি। কেবল শনিবারই জার্মানির মিউনিখে পৌঁছেছে ১৩ হাজারের বেশি শরণার্থী।
জার্মানির ভাইস চ্যান্সেলর বলেছেন, “তার দেশের শরণার্থী আশ্রয় দেয়ার সক্ষমতা সীমিত।”
জার্মানির বিল্ড পত্রিকা এবং অস্ট্রিয়ার ক্রোনেন জেইতুং বলেছে, বাভারিয়া-অস্ট্রিয়া সীমান্ত নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয়া হবে।
জার্মানি এ বছর সেদেশে ৮ লাখ শরণার্থী পৌঁছবে বলে ধারণা করছে।
