সিরিয়ায় রুশ সামরিক উপস্থিতি বৃদ্ধিতে উদ্বিগ্ন নেটো
সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও নেটো উদ্বেগ প্রকাশ করেছে।
নেটো প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেন, রাশিয়ার উপস্থিতি সংঘাত অবসানে সহায়ক হবে না।
ওদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নতুন করে ফোনে তার উদ্বেগের কথা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে জানান বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া জানিয়েছে, তারা কেবল কয়েকজন সামরিক বিশেষজ্ঞকে সিরিয়ায় পাঠিয়েছে। মস্কো সমর্থন না দিলে এতদিনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটত। বলছেন সংবাদদাতারা।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়া গত কয়েকদিনের মধ্যে সিরিয়ার উপকূলীয় শহর টারটাসে অবস্থিত রাশিয়ার নৌঘাঁটিতে অতিরিক্ত বিমান এবং দুটি ট্যাঙ্ক বহনকারী জাহাজ পাঠিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, মস্কো গত কয়েকদিনের মধ্যে সিরিয়ার উপকূলীয় শহর টারটাসে অবস্থিত রুশ নৌঘাঁটিতে অতিরিক্ত বিমান এবং দুটি ট্যাঙ্ক বহনকারী জাহাজ পাঠিয়েছে। তাছাড়া, নৌসেনাদের একটি ছোট দলকেও সেখানে পাঠিয়েছে রাশিয়া।
কিন্তু রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার বলেন, “এটি নতুন কিছু নয়।”
তিনি আরো বলেন, রাশিয়া অনেক আগে থেকেই সিরিয়ায় সমরাস্ত্র এবং সামরিক বিশেষজ্ঞদের পাঠিয়ে আসছে। “রাশিয়া কখনোই সিরিয়ার সঙ্গে তার সামরিক কৌশলগত সহযোগিতা গোপন করেনি।” তবে সিরিয়া তাদের মাটিতে রাশিয়ার সামরিক কোনো তৎপরতা অস্বীকার করেছে।
তবে লেবাননের কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, রাশিয়ার সেনারা এরই মধ্যে সিরিয়ার মাঠ পর্যায়ের অভিযানে অংশ নিচ্ছে।
ইরানে রাশিয়া দূতাবাসের এক মুখপাত্রওজানান, ইরান সিরিয়ায় যাওয়ার পথ হিসেবে রাশিয়াকে ইরানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে ইরান তা নিশ্চিত করেনি।
রাশিয়ার সামরিক তৎপরতা সম্পর্কে এ সব খবর সত্য হলে তা সহিংসতা আরো বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও একই উদ্বেগ প্রকাশ করেছেন। রাশিয়ার সামরিক উপস্থিতি আরো বাড়ার ব্যাপারেও সতর্ক করেছেন তারা।
