২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ কোটা পরিকল্পনা ‘সাগরে এক ফোঁটা পানি’

১ লাখ ৬০ হাজার শরণার্থীকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বন্টন করার ইউরোপীয় ইউনিয়নের  (ইইউ)প্রস্তাবিত কোটা পরিকল্পনাকে ‘অথৈ সাগরে এক ফোঁটা পানি’ বলে সমালোচনা করেছেন জার্মান ভাইস চ্যান্সেলর জিগমার গাব্রিয়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 08:43 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টে তিনি বলেন,  এ বছর এ পর্যন্ত জার্মানিতে প্রবেশ করেছে সাড়ে ৪ লাখ মানুষ। আর সেপ্টেম্বরের প্রথম ৮ দিনেই ৩৭ হাজার মানুষ জার্মানিতে ঢুকেছে।

সম্প্রতি কয়েক সপ্তাহে লাখো শরণার্থী উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। তাদের বেশির ভাগই সিরীয়। সার্বিয়ার টিভি জানায়, গত ২৪ ঘণ্টায় হাঙ্গেরি সীমান্তে রেকর্ড ৫ হাজার শরণার্থী পৌঁছেছে।

এরই মধ্যে অস্ট্রিয়া সরকার জানিয়েছে, সম্প্রতি কয়েক ঘণ্টায় হাঙ্গেরি থেকে সীমান্ত পেরিয়ে অস্ট্রিয়ায় ঢুরকছে ৫ হাজার ৭ শ’ মানুষ।

বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ বুধবার কোটা পদ্ধতিতে গ্রিস, ইতালি এবং হাঙ্গেরি থেকে ইইউ সদস্যদেশগুলোর মধ্যে ১ লাখ ২০ হাজার শরণার্থী বন্টন করে নেয়ার প্রস্তাব দেন।

কোটা পদ্ধতিতে গ্রিস এবং ইতালি থেকে ৪০ হাজার শরণার্থী ভাগ করে নেয়ারও পরিকল্পনা রয়েছে আগামী দিনগুলোর জন্য।

ইউরোপীয় দেগুলোতে প্রতি মুহূর্তে শরণার্থীর স্রোতের মধ্যে এ কোটা পদ্ধতি কেবলই ‘প্রথম পদক্ষেপ’ বলেই বর্ণনা করেছেন জার্মান ভাইস চ্যান্সেলর গাব্রিয়েল। আর এ পরিকল্পনাকে অনেকটা সাগরে এক ফোঁটা পানি ফেলার মতো বলেও মন্তব্য করেন তিনি।

গাব্রিয়েল জানান, জার্মানি এ বছর এরই মধ্যে সাড়ে চার হাজার শরণার্থীর নাম নিবন্ধন করেছে। অগাস্টে করেছে আরো ১ লাখ ৫ হাজার জনকে আর সেপ্টেম্বরের প্রথম আটদিনে ৩৭ হাজার জনকে। এর আগে আইরিশ সরকার ৪ হাজার শরণার্থী নেয়ার ঘোষণা দেয়।

বহু শরণার্থীই হাঙ্গেরি হয়ে জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনের মত সম্পদশালী ইইউ দেশগুলোতে যাওয়ার চেষ্টায় আছে। যেখানে আশ্রয় পাওয়ার আইনগুলো অনকটাই শিথিল। আগামী সপ্তাহে হাঙ্গেরিতে আরো ৪০ হাজার শরণার্থী প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।