২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের সেনাসংখ্যা ১০,০০০

ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নির্মূল করতে এরই মধ্যে সেখানে ১০ হাজার সেনা মোতায়েন করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 10:31 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরায় মঙ্গলবার এ খবর প্রচার করা হয়।

শুক্রবার হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের অন্তত ৬০ সেনা নিহত হওয়ার পর সেখানে আরো বেশি সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সেনা পাঠানোর পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলাও কয়েকগুণ বাড়িয়েছে সৌদি আরব। গত বছর হুতি বিদ্রোহীরা সানার দখল নেয়।

সৌদি আরব থেকে আল জাজিরার প্রতিনিধি আব্দুল মহসি আল-শেখ বলেন, “ইয়েমেনে এরই মধ্যে জোট বাহিনীর সেনাসংখ্যা ১০ হাজারে পৌঁছেছে।”

“এছাড়া কাতারের সেনা বহরের দ্বিতীয় দলটির মঙ্গলবার ইয়েমেনে পৌঁছানোর কথা রয়েছে। জোট বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য সেখানে বাড়তি ৩০টি এপাচি হেলিকপ্টার, সাঁজোয়া যান এবং রকেট লঞ্চারও পাঠানো হয়েছে।”

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলার জন্য কাতার ও জোট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।