প্রশ্নপত্র ফাঁস: জাপানি অধ্যাপকের শাস্তি
জাপানে আইনজীবী নিয়োগের এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক অধ্যাপককে শাস্তি দেয়ার ঘটনা ঘটেছে।
দেশটির আইন মন্ত্রণালয়ের অধীনে হওয়া ওই পরীক্ষায় মেইজি বিশ্ববিদ্যালয়ের কচি আয়ূগি (৬৭) নামক এ অধ্যাপকের বিরুদ্ধে মামলা করাসহ তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
আইন মন্ত্রণালয় বলছে, এ ধরনের কেলেঙ্কারি আইনজীবী পরীক্ষায় এটিই প্রথম। অধ্যাপকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার হবে।
গত মে মাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন কমিটির প্রধান অধ্যাপক কচি এক নারী প্রার্থীকে উত্তর সরবরাহ করছিলেন বলে অভিযোগ ওঠে। এরপরই আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হয়। আর এই তদন্তে প্রশ্নপত্র ফাঁসের তথ্য মেলে।
আইন ও বিচার বিভাগের মন্ত্রী ইকো কামিওয়াকা মঙ্গলবার টোকিওয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, অধ্যাপক কচি যে কাজটি করেছেন তা সত্যি দুঃখজনক। আইন বিভাগের ইতিহাসে এটিই প্রথম কোন কেলেঙ্কারির ঘটনা। আমরা বিষয়টি সর্তকতার সাথে দেখছি।
তিনি আরো বলেন, গত মে মাসে অনুষ্ঠিত দেশে সরকারি আইনজীবী নিয়োগের বড় ধরনের ওই পরীক্ষায় অধ্যাপক কচি তার বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের এক ছাত্রীকে সরাসরি উত্তর সরবরাহ করেছিলেন।
পরবর্তীতে দেখা যায়, ওই ছাত্রী সর্বোচ্চ স্কোরধারী। বিষয়টি পরীক্ষা কমিটির সন্দেহ হওয়ায় তদন্ত করা হয়। এ প্রেক্ষিত্রে অধ্যাপক উত্তর সরবারহ করছিলেন বলে স্বীকার করেন।
মঙ্গলবার তার বিরুদ্ধে মেইজি পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে খুঁজছে।
প্রতি পাঁচ বছর পর পর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে দেশের বিচারক, অধ্যাপক ও আইনজীবীদের মধ্যে থেকে ২৩৩ জ কে পরীক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
আর এ দায়িত্বে প্রধান ছিলেন অধ্যাপক কচি। মঙ্গলবার খবরটি পাওয়ার পর মেইজি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন। সেখানে বলা হয়, আমরা দুঃখিত ও লজ্জ্বিত। এই অধ্যাপকের সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল।
