সেনেগালে ৭ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
সেনেগালে সাত জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। জরুরি চিকিৎসা কাজে ব্যবহৃত বিমানটিতে ফ্রান্সের একজন রোগী ছিল।
সেনেগালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানটি বুরকিনা ফাসো থেকে ডাকার যাচ্ছিল।
শনিবার সন্ধ্যা ৭:০৮ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় বিমানটি সেনেগালের রাজধানী ডাকার থেকে ১১৮ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল।
সেনেগালের সেনাবাহিনী বিমানটি খুঁজছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
বিমানটিতে রোগী ছাড়াও তিন জন ক্রু এবং একজন চিকিৎসক ও দুইজন সেবিকা ছিল।
