আফগানিস্তানে সেনা অভিযানে ১০৩ জঙ্গি ও ১৭ সেনা নিহত
আফগানিস্তানজুড়ে ২৪ ঘন্টায় সেনাবাহিনীর চালানো জঙ্গিবিরোধী অভিযানে তালেবানের ১০৩ জঙ্গি নিহত হয়েছেন।
রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, “গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আফগান জাতীয় সেনাবাহিনীর চালানো অভিযানে ১০৩ জন সশস্ত্র তালেবান সদস্য নিহত, ৯৭ জন আহত ও ১০ জন গ্রেপ্তার হয়েছেন।”
অভিযানকালে নিরাপত্তা বাহিনীগুলো রাস্তায় পেতে রাখা বেশ কিছু স্থলমাইন খুঁজে পেয়েছে এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
অভিযানকালে সংঘর্ষ ও রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে ১৭ জন সেনাও নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
