২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে মোটর র‌্যালি দুর্ঘটনায় নিহত ছয়

উত্তরপশ্চিম স্পেনে একটি মোটর র‌্যালি চলার সময় দ্রুতগতিতে চলমান একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের উপর উঠে গেলে ছয়জন নিহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 11:23 AM

Updated : 25 Apr 2022, 01:50 PM

শনিবার গালিসিয়া প্রদেশের কার্রাল টাউনের কাছে সন্ধ্যা ৮টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক গর্ভবতীসহ চার নারী রয়েছেন, নিহত অপর দুজন পুরুষ।

এই দুর্ঘটনায় আরো ১৬ জন আহত হয়েছেন এবং এদের কয়েকজনের আঘাত বেশ গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে গাড়িটিকে রাস্তা ছেড়ে দর্শকদের উপর উঠে যেতে এবং ধুলার মেঘে ঢেকে যেতে দেখা গেছে। গাড়িটি খুব দ্রুত গতিতে চলছিল বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় গণামাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাড়ির চালক ও সহচালক অক্ষত আছেন।

হতাহতের এ ঘটনায় ট্যুইটারের মাধ্যমে শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।