২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ১৪

ফিলিপাইনের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় গনির তান্ডবে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে বলে রোববার জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 11:19 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

সংস্থাটির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানায়, অন্তত ১১ জন আহত হয়েছে এবং তিনজন নিখোঁজ রয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে ফিলিপাইনের ৫ টি অঞ্চল থেকে ৩৩ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

বাতাসে ঘূর্ণিঝড় গনির গতিবেগঘন্টায় ১৯৫ কিলোমিটার  ছিল বলে জানিয়েছে বিবিসি। তবে ঘূর্ণিঝড়টি এখন দূর্বল হয়ে পড়েছে, এটি তাইওয়ানের পূর্ব উপকূলের দিকে সরে যাচ্ছে।

গনির প্রভাবে প্রচুর বৃষ্টিপাতে দেশটির উত্তরাঞ্চলের নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটছে।

উত্তরাঞ্চলীয় লুজন প্রদেশের বিস্তৃত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং সমুদ্রে ও আকাশপথে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। উপকূলের মাছ ধরার নৌকাগুলোকে সাগরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।