২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজে প্রথম তৃতীয় লিঙ্গের কর্মকর্তা নিয়োগ

হোয়াইট  হাউজে  প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের একজন পূর্ণকালীন কর্মকর্তা নিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 09:01 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

রাফি ফ্রিডম্যান-গুরসপান নামের তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে মঙ্গলবার নিয়োগ পরিচালক হিসেবে  নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হোয়াইট হাউজের ঊর্ধ্বতন এক  কর্মকর্তা বিবিসি’কে বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে ফ্রিডম্যানের অঙ্গীকারে ‘এ প্রশাসনের মূল্যবোধেরই প্রতিফলন ঘটেছে’।

সমকামী, উভকামী এবং তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে ওবামা সর্বশেষ এ নতুন পদক্ষেপ নিলেন বলেই মনে করা হচ্ছে।

এর আগে ন্যাশনাল সেন্টার ফর ট্রান্সজেন্ডার ইকুয়্যালিটি (এনটিসিই) তে নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ফ্রিডম্যান।

হোয়াইট হাউজে ফ্রিডম্যানের নিয়োগের খবরকে স্বাগত জানিয়েছে সমকামী ও তৃতীয় লিঙ্গের মানুষেরা।

ওদিকে, মার্কিন প্রতিরক্ষা বিভাগও সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষ নিয়োগের ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।  হোয়াইট হাউজ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।