২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে আরেকটি বিস্ফোরণ

ব্যাংককের কেন্দ্রস্থলে এক ব্যক্তি একটি সেতু থেকে ছোট একটি বিস্ফোরক ছুড়ে মেরেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Aug 2015, 05:13 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

ব্যাংককের কেন্দ্রস্থলে হিন্দু মন্দিরের কাছে ভয়াবহ বোমা হামলায় বিদেশি পর্যটকসহ ২২ জনের মৃত্যুর রেশ না কাটতেই এ ঘটনা ঘটল।

ক্লোঙসান এলাকার উপ পুলিশ প্রধান নাতাকিত সিরিওংতাওয়ান বলেছেন, নগরীর চাও প্রায়া নদীতীরে একটি ব্যস্ত এলাকার কাছে বিস্ফোরকটি ছুড়ে মারে অজ্ঞাত ওই ব্যক্তি। এটি পানিতে না পড়লে এতে করে অবশ্যই মানুষজন হতাহত হত।