২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিরোধীদলীয় এমপি গুলিবিদ্ধ

পাকিস্তানের বৃহত্তম শহর ও বন্দরনগরী করাচিতে বিরোধীদলীয় এক এমপির উপর হামলার পর গুলি করে তাকে আহত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 04:19 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

হামলায় তার গাড়ি চালক নিহত হয়েছেন । মঙ্গলবার মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সদস্য আব্দুল রশিদ গোদিলের উপর হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানায়, গাড়ি দিয়ে যাওয়ার সময় রশিদের উপর হামলা হয়। 

পুলিশের ডেপুটি আইজি মুনির শেখ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “রশিদের শরীরে কয়েকটি গুলি লেগেছে। একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।” 

এমকিউএম করাচির রাজনীতি নিয়ন্ত্রণ করে আসলেও বৃহত্তম শহরটিতে সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সম্প্রতি আইনপ্রয়োগকারী সংস্থার লক্ষে পরিণত হয়েছে।