ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানে ছিল প্রায় ৫ লাখ ডলার
ইন্দোনেশিয়ার পাপুয়ায় বিধ্বস্ত ত্রিগানা এয়ারলাইন্সের বিমানটিতে নগদ প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ জন মানুষ এ বিপুল পরিমাণ অর্থ বহন করছিলেন। ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে গরিবদের নিয়ে একটি সরকারি অর্থ সহায়তা প্রকল্পের জন্য এ অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের অবকাঠামো দুর্বল হওয়ায় সহায়তার অর্থ বিমানেই পাঠানো হয়ে থাকে।
রোববার ইন্দোনেশিয়ার জয়পুরার সেন্তানি বিমানবন্দর থেকে ওকসিবিলে যাওয়ার পথে ৫৪ জন আরোহী নিয়ে বিমানটি নিখোঁজ হয়।
পাপুয়ার পশ্চিমাঞ্চলে পর্বত এলাকায় এর ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
