নিকারাগুয়ায় অপরাধীচক্রের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ নিহত
নিকারাগুয়ায় একটি অপরাধীচক্রের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
ওই অপরাধীচক্রটির একজন সদস্যকে পুলিশ আটক করার পর তাকে ছাড়িয়ে আনার চেষ্টার সময় রোববার এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলের পুন্টা গোর্দায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, এ ব্যাপারে বিস্তারিত তারা পরে জানাবে।
