২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবের জনসমর্থন বেড়েছে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শিনজো আবে গভীর দুঃখ প্রকাশের পর পরিচালিত প্রথম জরিপে দেখা গেছে, তার পক্ষে জনসমর্থন একলাফে অনেকখানি বেড়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 09:51 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি পালনকালে শুক্রবার আবে ওই গভীর দুঃখ প্রকাশ করেন। তবে তিনি এও বলেন, ভবিষ্যৎ প্রজন্ম অতীতের ওই ভুলের জন্য দুঃখপ্রকাশ করতে বাধ্য নয়।

তার এ বিবৃতির পরই শনিবার কিয়োদো সংবাদ সংস্থার জরিপে দেখা গেছে, আবে সরকারের পক্ষে জনসমর্থন গত জুলাই মাসের ৩৭ দশমিক ৭ থেকে বেড়ে ৪৩ দশমিক ২ শতাংশ হয়েছে।

এতে করে সেপ্টেম্বরের পার্টি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি নেতা হিসাবে তার জয়লাভের যে ধারণা করা হচ্ছিল তাই আরো পাকাপোক্ত হচ্ছে।

জরিপে অংশ নেয়াদের ৪৪ দশমিক ২ শতাংশ মানুষই  দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার দেয়া বিবৃতিকে সমর্থন করেছে। আর এর বিপক্ষে রয়েছে মাত্র ৩৭ শতাংশ মানুষ।

কোনো মিত্র দেশের সুরক্ষায় জাপানের সেনাদের বিদেশে লড়াইর করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার উদ্যোগ নেয়ার কারণে প্রধানমন্ত্রী আবের জনসমর্থন হঠাৎই অনেক কমে গিয়েছিল।

আইনটি জুলাইয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হয়েছে। এখন একটি উচ্চ কক্ষের অনুমোদন পাওয়া অপেক্ষায় আছে।