ব্যক্তিগত ই-মেইল সার্ভার হস্তান্তর করছেন হিলারি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে ব্যবহৃত ব্যক্তিগত ই-মেইল সার্ভারটি বিচার বিভাগকে দিচ্ছেন হিলারি ক্লিনটন।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থিতার লড়াইয়ে থাকা হিলারি সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের কারণে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন। গত মার্চে এ বিষয়টি ধরা পড়ার পর থেকেই রাজনৈতিক বিরোধীরা তার বিরুদ্ধে স্বচ্ছতা এবং কের্ড রাখার আইন এড়িয়ে চলার অভিযোগ করে আসছে।
হিলারির নিউ ইয়র্কের বাড়িতে একটি সার্ভারের সঙ্গে সংযুক্ত আছে তার ব্যক্তিগত একাউন্ট। রিপাবলিকান আইপ্রেণেতারা কয়েকমাস ধরেই সার্ভারটির নিরপেক্ষ তদন্তের জন্য সেটি হস্তান্তরের দাবি জানিয়ে আসছেন। তবে হিলারি তা করার ইচ্ছা প্রকাশ করেননি।
মঙ্গলবার রাত থেকে কিছু কিছু আইনপ্রণেতা বিবৃতি দিয়ে জানাচ্ছেন, তাদের উদ্বেগ সত্য। তারা কেবল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হিলারির বিরুদ্ধে বলছেন না।
তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বিচার বিভাগ কিংবা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
এফবিআই সম্প্রতি হিলারির ইমেইলের গোপন তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে। মার্কিন আইনানুযায়ী, সরকারি কর্মকর্তাদের চিঠিপত্রকে সরকারি সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। একারণে সরকারি কর্মকর্তাদের নিয়ম হচ্ছে সরকারি ই-মেইল ব্যবহার করা।
বিচার বিভাগ জানিয়েছে, এফবিআই এর তদন্তে হিলারির একাউন্টে গোপন তথ্য পাওয়া গেছে যেগুলো সরকারের নিয়ন্ত্রণে নেই। তদন্তের জন্য হিলারি যে ৪০ টি ইমেইলের নমুনা দিয়েছিলেন তার মধ্যে অন্তত ৪ টি যে সময় পাঠানো হয়েছে সে সময় গোপন তথ্য ছিল। আর দুটি ইমেইল ছিল অত্যন্ত গোপনীয়।
হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র নিক মেরিল এফবিআইএর তদন্তের জন্য হার্ডওয়্যারটি হস্তান্তর করা হচ্ছে।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের কারণে জনগণের আস্থা হারিয়েছেন|
