২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় ৩৭ বিদ্রোহীকে হত্যা করেছে আইএস

সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) হামলা চালিয়ে প্রতিদ্বন্দ্বী পক্ষের অন্তত ৩৭ বিদ্রোহীকে হত্যা করেছে বলে জানিয়েছে ‘দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Aug 2015, 11:26 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

সংগঠনটির প্রধান রমি আব্দুল রহমান বলেছেন, শনিবার দিনশেষে আলেপ্পোর উত্তরাঞ্চলের একটি গ্রামে আইএস এর এক আত্মঘাতী হামলাকারী প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী গ্রুপের একটি সামরিক ফাঁড়িতে আত্মঘাতী হামলা চালায়।

এরপরই আইএস যোদ্ধারা গ্রামটি দখল করে এবং প্রতিপক্ষের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে জড়িয়ে পড়ে।