‘ইয়েমেনে হুতি নেতা আটক’
ইয়েমেনে হুতি মিলিশিয়া বাহিনীর এক ঊর্ধ্বতন কমান্ডারকে আটক করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সাউদার্ন রেসিসটেন্স। এক ট্যুইটার বার্তায় দলটি একথা জানায়।
বার্তায় বিস্তারিত কিছু না জানিয়ে বলা হয়েছে, মিলিশিয়া বাহিনী শনিবার হুতি সেনা কমান্ডার আব্দুল-খালিদ আল হুতিকে আটক করেছে।
এ ব্যাপারে মন্তব্যের জন্য হুতি কর্মকর্তাদের কারো সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। রয়টার্সও এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।
ইয়েমেনিরা বলেছে, হুতি নেতা আব্দুল মালেক আল-হুতির ভাই আব্দুল খালিদ আল-হুতি গত সেপ্টেম্বরে ইরান-সমর্থিত মিলিশিয়া বাহিনীর রাজধানী সানা দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।
ইয়েমেনের শান্তি, স্থিতিশীলতায় হুমকি হয়ে দাঁড়ানো এবং রাজনৈতিক সংস্কার প্রচেষ্টায় বিঘ্ন সৃষ্টির জন্য ২০১৪ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কালো তালিকাভুক্ত কয়েকজন ইয়েমেনির মধ্যে ছিল তার নাম।
