২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ‘প্রায় ৯,০০০ সেনা খুইয়েছে ইউক্রেইন’

ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার রুশ আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত যুদ্ধে দেশের সেনা নিহতের এই হিসাব দিয়েছেন।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ‘প্রায় ৯,০০০ সেনা খুইয়েছে ইউক্রেইন’

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 22 Aug 2022, 09:19 PM

Updated : 22 Aug 2022, 09:19 PM

রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত যুদ্ধে ইউক্রেইনের প্রায় ৯ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি।

ইন্টারফ্র্যাক্স ইউক্রেইন বার্তা সংস্থা জানিয়েছে, সোমবার একটি ফোরামের বক্তব্যে ভ্যালেরি বলেছেন, শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

কারণ, তাদের বাবারা সম্মুখসারিতে যুদধ করতে গেছে এবং মারা যাওয়া প্রায় ৯ হাজার বীরের মধ্যে তারাও থেকে থাকতে পারে।

যুদ্ধের প্রায় ছয়মাসে ইউক্রেইনের কর্মকর্তাদের সামরিক ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ প্রকাশের এমন ঘটনা খুবই বিরল।

এর আগে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত এপ্রিলে সেনা নিহতের হিসাব দিয়ে বলেছিলেন, যুদ্ধে ৩ হাজারের মতো সেনা নিহত এবং ১০ হাজার সেনা আহত হয়েছে।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছে।

প্রথম দিকে রুশ বাহিনী রাজধানী কিইভ দখল করতে গিয়ে ইউক্রেইনের প্রবল প্রতিরোধের মুখে ব্যর্থ হয়। পরে তারা ইউক্রেইনের পূর্বের অঞ্চলগুলো দখলে মনোনিবেশ করেছে।