২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে গ্রেপ্তার ইতালির সাংবাদিক

সাংবাদিক সিসিলিয়া সালা পত্রিকা ইল ফোলিও এবং পডকাস্ট কোম্পানি কোরা মিডিয়ার জন্য কাজ করেন।

ইরানে গ্রেপ্তার ইতালির সাংবাদিক
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 11:22 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

ইরানে ইতালির এক সাংবাদিক এক সপ্তাহেরও বেশি সময় ধরে আটক হয়ে আছেন বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্রমন্ত্রণালয়।

সাংবাদিক সিসিলিয়া সালা পত্রিকা ইল ফোলিও এবং পডকাস্ট কোম্পানি কোরা মিডিয়ার জন্য কাজ করেন।

পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা সিসিলিয়ার ঘটনাটি খুবই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।  

১৯ ডিসেম্বর ইরানি পুলিশ সিসিলিয়াকে গ্রেপ্তার করে। ইরানের কর্মকর্তারা এই গ্রেপ্তারের ঘটনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি।

কোরা মিডিয়া একটি আলাদা বিবৃতিতে বলেছে, সিসিলিয়া তেহরানের এভিন কারাগারে একক সেল বন্দি আছেন। তাকে গ্রেপ্তার করার কোনও কারণ জানানো হয়নি।

ইতালির পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে নিযুক্ত রোমের রাষ্ট্রদূত পাওলা আমাদেই গিয়েছিলেন সিসিয়িার সঙ্গে দেখা করতে। কি অবস্থায় তাকে রাখা হয়েছে সেটি দেখতে।

সিসিলিয়াকে তার পরিবারের সঙ্গে দুটো ফোনকল করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সিসিলিয়ার আইনি পরিস্থিতি স্পষ্ট হওয়ার জন্য ইতালি ইরান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

কোরা মিডিয়া জানিয়েছে, সিসিলিয়া ১২ ডিসেম্বর বৈধ সাংবাদিক ভিসা নিয়ে রোম থেকে ইরানে গিয়েছিলেন। সেখানে কয়েকটি সাক্ষাৎকার নেন তিনি। পরে সেগুলো দিয়ে তিনি তার ‘স্টোরিজ’ পডকাস্টের তিনটি পর্ব তৈরি করেছিলেন।

২০ ডিসেম্বর সিসিলিয়ার রোমে ফেরার কথা ছিল। কিন্তু ১৯ ডিসেম্বর কয়েকটি বার্তা বিনিময় করার পর তার ফোন সাইলেন্ট হয়ে যায়।

সিসিলিয়া ফোলিও নামের আরেকটি যে পত্রিকায় কাজ করেন তারা তার মুক্তির আহ্বান জানিয়ে বলেছে, “সাংবাদিকতা কোনও অপরাধ নয়।”