১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

একটি বাড়ির ছাদে রান্নার কাজের জন্য রাখা সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে অন্তত তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ায় বড় ধরনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ঘটনাস্থলের একটি দৃশ্য। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2022, 05:39 PM

Updated : 18 Nov 2022, 06:02 PM

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে।

শুক্রবার দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগে জানিয়েছে, বিস্ফোরণের পর ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায় তারা।

বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সুলাইমানিয়ার ওই আবাসিক এলাকায় আগুন লেগে যায়। আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও অন্তত পাঁচটি গাড়ি ভস্মীভূত হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বাড়ির ছাদে স্থাপন করা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে অন্তত তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

শুক্রবার সকালে সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকের এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।