ইংলিশ চ্যানেলে শরণার্থীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলে নৌকাটি উল্টে যায়। ওই সময় নৌকায় কতজন ছিল তা স্পষ্ট জানা যায়নি।
ইংলিশ চ্যানেলে মঙ্গলবার একটি শরণার্থীবাহী নৌকা উল্টে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত এবং দুইজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী।
জরুরি উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে। ইংলিশ চ্যানেলে এই দুর্ঘটনার পরপরই বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু হয়েছে।
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলে নৌকাটি উল্টে যায়। ওই সময় নৌকায় কতজন ছিল তা স্পষ্ট জানা যায়নি।
ইংলিশ চ্যানেলে এই সর্বসাম্প্রতিক এমন দুর্ঘটনা। মানুষজন মরিয়া হয়ে ফ্রান্সের উত্তরাঞ্চল পাড়িস দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনার শিকার হয়।
যে নৌকায় করে শরণার্থীরা যাত্রা করে সেগুলো প্রায়শই তেমন মজবুত থাকে না এবং অতিরিক্ত যাত্রী বোঝাই থাকে।
এই দুর্ঘটনার আগে এবছর এখন পর্যন্ত এই ধরনের সমুদ্র যাত্রা করতে গিয়ে ২৫ জন প্রাণ হারিয়েছে। গত বছরের চেয়ে নিহতের এই সংখ্যা অনেক বেশি।
ফলে এটি আরেকটি বড় দুর্ঘটনা এবং এটি যুক্তরাজ্যে পৌঁছানোর জন্য বিশ্বের ব্যস্ততম এই জাহাজ চলাচল রুট পাড়ি দিতে মানুষের ঝুঁকি নেওয়ার আরেকটি লক্ষণ।
এবছর এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। এতে নতুন যুক্তরাজ্য সরকারের ওপর চাপ বাড়ছে, যে সরকার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া মানুষের ঢল কমাতে সংকল্পবদ্ধ।
