ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আহত ১
ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধাদানকারী ইসরায়েলি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন।
ইসরায়েলের উত্তরাঞ্চলে বাধা দিয়ে ধ্বংস করা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নয়তলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে একজন আহত হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধাদানকারী ইসরায়েলি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন, তবে তার আঘাত তেমন গুরুতর নয়।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ভবনটি একটি অ্যাপার্টমেন্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের জরুরি পরিষেবা মাগেন দাভীদ আদোম (এমডিএ) এক বিবৃতিতে বলেছে, “এমডিএর ও ইএমটি চিকিৎসা কর্মীরা যেখান থেকে (হামলার) খবর এসেছে সেখানের পরিস্থিতি যাচাই করেছে। এই পর্যায়ে প্রায় ৫০ বছর বয়সী একজন চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তর ইসরায়েলে বিস্ফোরণে তিনি সামান্য আঘাত পেয়েছেন।”
ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি আছে।
