Published : 28 Jan 2026, 04:25 PM
ফ্রান্সের অল্পস পবর্তমালা অঞ্চল কুরশেভেইল স্কি রিজোর্টের একটি ফাইভ-স্টার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হোটেলজুড়ে আগুন ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির স্যাভোয়া অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হোটেল দে গ্রান্দেজ অ্যাল্পের চিলেকোঠায় আগুনের সূত্রপাত হয়। তবে এই আগুনে কেউ আহত হয়নি।
কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, রাতেই হোটেলটি থেকে ৯০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। নিকটবর্তী হোটেল লু লেনায় আরও প্রায় ২০০ জন অতিথি ছিলেন, বুধবার সকালে তাদেরও সরিয়ে নেওয়া হয়; কারণ আগুন গ্রান্দেজ অ্যাল্পে আগুন তখনও জ্বলছিল।
স্থানীয় সরকার জানিয়েছে, হোটেল দুটির কর্মী ও অতিথিরা অন্য হোটেলগুলোতে আশ্রয় নিয়েছেন। আগুন নেভাতে ১৩১ জন দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে।
নতুন বছর শুরুর আগের দিন ৩১ ডিসেম্বর সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের আল্পস পবর্তমালা অঞ্চলের পর্যটন কেন্দ্র ক্রঁ-মঁতানার একটি স্কি রিজোর্টের বারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জন নিহত এবং শতাধিক আহত হন, যাদের অধিকাংশই কিশোর বয়সী।
আরও পড়ুন:
সুইজারল্যান্ডে স্কি রিজোর্টে বিস্ফোরণ: নিহত প্রায় ৪০, আহত ১০০