১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বেনিনে ‘জঙ্গি হামলায় ৭০ সেনা নিহত’

বেনিন এবং এর উপকূলীয় প্রতিবেশী টোগো সাম্প্রতিক বছরগুলোতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংযুক্ত একাধিক জঙ্গি গোষ্ঠীর একের পর এক হামলার শিকার হয়েছে।

বেনিনে ‘জঙ্গি হামলায় ৭০ সেনা নিহত’
সিরিয়ায় আল-কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্টের সশস্ত্র সদস্যরা। ফাইল ফটো। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2025, 05:10 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে দুটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ৭০ সেনাকে হত্যার দাবি করেছে জামাত নাসর আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)।

জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এজেন্সি শনিবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

জেএনআইএম মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সহযোগী সংগঠন, এরা পশ্চিম আফ্রিকা অঞ্চলে বেশ সক্রিয়। 

বেনিন এবং এর উপকূলীয় প্রতিবেশী টোগো সাম্প্রতিক বছরগুলোতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংযুক্ত একাধিক জঙ্গি গোষ্ঠীর একের পর এক হামলার শিকার হয়েছে। 

সালাফি এ জঙ্গিগোষ্ঠীগুলো যে সাহেল অঞ্চলের বাইরেও বেশ তৎপর এসব হামলায় তারই প্রমাণ মিলছে।

বেনিনে সর্বশেষ হামলা নিয়ে জেএনআইএমের দাবির সত্যতা রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।