চীনের বিরুদ্ধে নৌকায় জলকামান ছোড়ার অভিযোগ ফিলিপিন্সের
দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে চীন এবং ফিলিপিন্সসহ প্রতিবেশী আরো কয়েকটি দেশের বিরোধ রয়েছে।
চীনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে তাদের তিনটি নৌযান লক্ষ্য করে জলকামান ছোড়ার অভিযোগ করেছে ফিলিপিন্স।
এ ঘটনার একটি ভিডিও বিবিসি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, চীনা কোস্টগার্ডের জাহাজ থেকে প্রচণ্ড বেগে ফিলিপিন্সের সরকারি নৌযানে জলকামান ছোড়া হচ্ছে। চীনের এ আচরণকে ‘অবৈধ এবং আক্রমণাত্মক’ বলে বর্ণনা করেছে ফিলিপিন্স।
দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে চীন এবং ফিলিপিন্সসহ প্রতিবেশী আরো কয়েকটি দেশের বিরোধ রয়েছে।
ওয়েস্ট ফিলিপিন্স সি এর দ্য ন্যাশনাল টাক্স ফোর্স এর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিপিন্সের সরকারি নৌযানগুলি জেলে নৌকাগুলোতে জ্বালানি ও খাবার সরবরাহ করতে যাচ্ছিল। কিন্তু চীনা কোস্টগার্ডের কয়েকটি জাহাজ সেই নৌকাগুলোর পথরোধ করতে জলকামান ব্যবহার করে।
এদিকে, বেইজিং বলেছে, তারা তাদের জলসীমায় অনুপ্রবেশকারী নৌযানগুলির বিরুদ্ধে ‘নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ গ্রহণ করেছে।
