২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিচুয়েশন রুমে ট্রাম্প, যুক্তরাষ্ট্র এখন কী করে সেদিকে তাকিয়ে বিশ্ব

ট্রাম্প ও তার কর্মকর্তারা সিচুয়েশন রুম থেকে কাতারের উদেইদ ঘাঁটিতে ইরানের হামলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সিচুয়েশন রুমে ট্রাম্প, যুক্তরাষ্ট্র এখন কী করে সেদিকে তাকিয়ে বিশ্ব
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 01:14 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার শীর্ষ সামরিক কর্মকর্তাদেরকে নিয়ে সিচুয়েশন রুমে বৈঠকে বসেছেন।  

যুক্তরাষ্ট্র এই হামলার কী জবাব দেয় সেদিকে এখন সবার নজর। তার মধ্যেই সিচুয়েশর রুমে চলছে এই বৈঠক।

হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প ও তার কর্মকর্তারা এই রুম থেকে কাতারের উদেইদ ঘাঁটিতে ইরানের হামলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

হামলাটি যদিও অবাক হওয়ার মতো কিছু ছিল না। ইরানের পারমাবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এমন কিছু যে ঘটবে তা জানাই ছিল।

সেজন্য আগে থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর সবাইকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছিল। তবে হামলাটি সদ্যই হওয়ায় তা কী মাত্রায় চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এখনও যুক্তরাষ্ট্র জানে না।

তবে একবার তারা সেই তথ্য পেয়ে গেলে তখন এর জবাব কীভাবে দেওয়া হবে সে বিষয়ে ট্রাম্প ও তার নেতৃস্থানীয় কর্মকর্তাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে।

এখনকার মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে নাকি নিয়ন্ত্রণে থাকে সেটিই নির্ধারিত হওয়ার সময় এটি।

যুক্তরাষ্ট্র একটি নিখুঁত, লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দেওয়া এবং সেখানেই থেমে যাওয়ার কৌশল নিয়েছিল। কিন্তু ইরানের পাল্টা জবাব ছিল অবশ্যম্ভাবী।

ইরানের এই প্রতিক্রিয়া শেষ পর্যন্ত কী পরিণতি ডেকে আনবে তাই এখন দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।