২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিল ইতালির বন্দর

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের মুখে এই পদক্ষেপ নেওয়া হল।

ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিল ইতালির বন্দর
ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 09:25 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের রাভেনা বন্দর বৃহস্পতিবার ইসরায়েলের উদ্দেশে পাঠানো দু’টি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দিয়েছে।

 গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের মুখে এই পদক্ষেপ নেওয়া হল।

রাভেনার মধ‍্য বামপন্থি মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি সাংবাদিকদের বলেন,বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরায়েলের হাইফা বন্দরের পথে যেতে না দেওয়ার জন্য তার ও আঞ্চলিক সরকারের জানানো অনুরোধ  বন্দর কর্তৃপক্ষ রেখেছে।

 বারাত্তোনি বলেন, “ইতালি বলছে, তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে। কিন্তু আমলাতিান্ত্রিক ফাঁকফোকরের কারণে অন্য দেশ থেকে অস্ত্র ইতালি হয়ে ইসরায়েলে যেতে পারে। এটি মেনে নেওয়া যায় না।”

রাভেনা বন্দরের ট্রাকগুলো কোন দেশ থেকে এসেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বারাত্তোনি। ট্রাকগুলোতে কী ছিল সে বিষয়েও কোনও প্রমাণ তিনি হাজির করেননি।

এর আগে ফ্রান্স, সুইডেন ও গ্রিসের মতো ইউরোপীয় দেশগুলোর বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে পদক্ষেপ নিয়েছেন।