২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরের অভিযান বিস্তৃত করছে ইসরায়েলের সেনাবাহিনী

জেনিনে তাদের এ অভিযান শুরু হয়েছিল। এখন নুর শামসেও চলবে।

পশ্চিম তীরের অভিযান বিস্তৃত করছে ইসরায়েলের সেনাবাহিনী
পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাদের অভিযান। ছবি রয়টার্সের

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

পশ্চিম তীরের নুর শামসেও সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। 

সামরিক বাহিনীর এক মুখপাত্র রোববার দখলকৃত ভূখণ্ডটিতে অভিযানের আওতা বাড়ানোর এ ঘোষণা দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো গত ২১ জানুয়ারি পশ্চিম তীরের জেনিনে সন্ত্রাস-বিরোধী এক অভিযানে নামে, যাকে কর্মকর্তারা ‘বৃহৎ পরিসরে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান’ নামে অভিহিত করেছিলেন। 

নুর শামসে অভিযানে একাধিক জঙ্গি নিহত হয়েছে, পলাতক অনেক সন্দেহভাজনকে আটক করা হয়েছে, বলেছে ইসরায়েলের সেনাবাহিনী।

এমন এক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে, যখন গাজায় হামাসের সঙ্গে তাদের ভঙ্গুর যুদ্ধবিরতির প্রথম পর্যায় চলছে। 

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাস এরই মধ্যে প্রায় দুই ডজন জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছে কয়েকশ ফিলিস্তিনিও।   

সৌদি আরব নিজেদের মাটিতেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে: নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস 

পশ্চিম তীরে ২০ বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল