২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টিতে ভূমিধস ও বন্যা, মৃত্যু বেড়ে ১৪

দেশটিতে টানা পাঁচ দিন ধরে চলা ভারি বৃষ্টির সময় বিভিন্ন ঘটনায় নিখোঁজের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টিতে ভূমিধস ও বন্যা, মৃত্যু বেড়ে ১৪
দক্ষিণ কোরিয়ার প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

দক্ষিণ কোরিয়ার পর্যটন শহর গ্যাপিয়ং এ ভারি বৃষ্টি চলাকালে ভূমিধসে একটি বাড়ি চাপা পড়েছে আর পানির তোড়ে কয়েকটি গাড়ি ভেসে গেছে। রোববারের এসব ঘটনায় দুইজন নিহত ও আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

এতে দেশটিতে বুধবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে আর নিখোঁজের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে; খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

দক্ষিণ কোরিয়ার প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার বৃষ্টি থেমে যাবে বলে ধারণা পাওয়া যাচ্ছে কিন্তু এরপরই তাপ প্রবাহ শুরু হবে।  

প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়, কিন্তু রাতের মধ্যে তা উত্তরাঞ্চলে সরে আসে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

দক্ষিণ কোরিয়ায় রোববার টানা পঞ্চম দিনের মতো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঝুঁকির মুখে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া অন্তত ২ হাজার ৮০০ জন মানুষ ফিরতে পারেননি নিজেদের ঘরে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বন্যা ও দুর্যোগের কারণে শনিবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ৭ হাজারেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এদের মধ্যে বৃষ্টির কারণে সৃষ্ট ঝুঁকির মুখে ঘর ছাড়তে বাধ্য হওয়া ওই ২ হাজার ৮১৬ জনও রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে

টানা ভারি বৃষ্টির এ সময়টিতে দেশটির রাজধানী সিউলের দক্ষিণে সাউথ ছুংছাওং প্রদেশের সসানে সর্বোচ্চ ৫০০ মিলিমিটার (২০ ইঞ্চি) বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

প্রবল বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় প্রদেশটির বহু এলাকায় গরুর খামার ও আস্তাবল ডুবে গেছে। গরুগুলো তাদের মাথা পানিতে ভাসিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করছে বলে রয়টার্স জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পানিতে এ পর্যন্ত ৬৪১টি ভবন, ৩৮৮টি সড়ক এবং ৫৯টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।