গাড়ি দুর্ঘটনায় আহত ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন গাভির
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে কট্টর-ডানপন্থি বেন গাভির একজন বিতর্কিত সদস্য।
ইসরায়েলের কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি জানায়, স্যোশাল মিডিয়ার ফুটেজে রাস্তায় একটি গাড়ি উল্টে যেতে দেখা গেছে। এতে অন্য আরও দুইজন আহত হন। ঘটনাটির তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
বেন গাভির ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে রামলে নগরীতে ছুরি হামলার একটি ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে বেন গাভির একজন বিতর্কিত সদস্য।
২০২২ সালের নভেম্বরে ইসরায়েলের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল রাজনীতিতে কট্টর-ডানপন্থিদের উত্থান। বেন-গাভির সেই উগ্র ডানপন্থিদেরই একজন, যারা ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী।
সম্প্রতি বেন গাভির ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পুরোদস্তুর সামরিক শক্তি দিয়ে পাল্টা আক্রমণ করার ডাক দিয়েছিলেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে ইহুদি বসতি পুনর্প্রতিষ্ঠার পক্ষেও কথা বলেছিলেন তিনি।
