২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও

বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা। এই ভূমিকম্পের পরই থাইল্যান্ডে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 12:10 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

মালয়েশিয়ায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা।

স্থানীয় সময় দুপুর ১২ টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনূভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূলীয় কোটা কিনাবালু এলাকার প্রায় ১০০ কিলোমিটার উত্তরপূর্বে।

ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ওদিকে, মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে এই ভূমিকম্পের পরপরই থাইল্যান্ডে স্থানীয় সময় ভোরের দিকে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার খবর জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। 

বোর্নিও দ্বীপটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের মধ্যে বিভক্ত।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া/ দ্য ইন্ডিপেনডেন্ট।