২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ানীবাজারে আ.লীগ বিজয়ী

পঞ্চম দফা নির্বাচনে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 02:30 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার রাতে সহকারী রিটানিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

এ উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান খান (আনারস) পেয়েছেন ২০ হাজার ৬৪৭ ভোট।

তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১৩৬ ভোট।

বিয়ানীবাজার উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ১০ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।