২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বানিয়াচংয়ে শেখ বশির চেয়ারম্যান নির্বাচিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী শেখ বশির আহমেদ (ঘোড়া) নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 02:23 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

১০৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি ৩৪ হাজার ২৪৬ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবুল কাশেম চৌধুরী (মোটর সাইকেল) পেয়েছেন ২৪ হাজার ৩৪০ ভোট।

সোমবার রাতে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নি কর্মকর্তা আব্দুর রউফ এ ফলাফল ঘোষণা করেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী ইকবাল বাহার (চশমা) ২৫ হাজার ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল আহাদ (ঘুড়ি) পেয়েছেন ১৮ হাজার ৯৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত তানিয়া আক্তার (পদ্মফুল) ৩৭ হাজার ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ফেরদৌস আরা (হাঁস) পেয়েছেন ২৭ হাজার ৪৩ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।