ব্রাহ্মণবাড়িয়া সদরে আ.লীগ জয়ী
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি কাপ পিরিচ প্রতীকে ৫৭ হাজার ৫৮৯ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৫৫৪ ভোট পেয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকাররী রিটার্নিং অফিসার ড. আশরাফুল আলম এ তথ্য জানান।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. মহসিন মিয়া টিউবওয়েল প্রতীকে ৫৮ হাজার ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় কাউছার মোল্লা বই প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ১২৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাসলিমা সুলতানা খানম নিশাত কলস প্রতীকে ৭৫ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শামসুন্নাহার ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৮০২ ভোট।
