২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোহরদিতে সাইফুল চেয়ারম্যান নির্বাচিত

নরসিংদীর মনোহরদি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সাইফুল ইসলাম খান বীরু চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 01:20 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

টেলিফোন প্রতীকে তিনি ৪১ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মোল্লা জহিরুল ইসলাম মকুল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৫৫ ভোট।

সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া বেগম এই ফলাফল ঘোষণা করেন।