ত্রিশালে বিএনপি জয়ী
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. জয়নাল আবেদীন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
আনারস প্রতীকে তিনি ৬৪ হাজার ১৪২ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আবদুল মতিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৩১১ ভোট।
সোমবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন এই ফলাফল ঘোষণা করেন।
