সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপি বিজয়ী
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ইয়ামিন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
মোটর সাইকেল প্রতীকে মোহাম্মদ হারুনুর রশিদ ২৪ হাজার ৭১৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলীপ কুমার বর্মন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২৯২ ভোট।
তৃতীয় স্থান পাওয়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. রফিকুল ইসলাম তালুকদার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৫৮ ভোট।
