দীঘিনালায় ইউপিডিএফ জয়ী
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট্রিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী নবকোমল চাকমা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার ২৫ কেন্দ্রের সবকটি কেন্দ্রে নবকমল চাকমা হেলিকপ্টার প্রতীক নিয়ে ১২ হাজার ৮১০ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. কাশেম চিংড়ী মাছ প্রতীকে ১০ হাজার ৪৫৩ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা (চশমা)বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ৮৪৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান (টিউবওয়েল)১২ হাজার ৯৪৪ ভোট পেয়েছেন।
বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গোপাদেবী চাকমা(প্রজাপতি)।
তিনি ১৭ হাজার ৪১৪ ভোট ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী সোনালী চাকমা (কলসি) ১৪ হাজার ৯২৫ ভোট পেয়েছেন।
