রাঙামাটিতে আ.লীগ হরতাল ডেকে ফের প্রত্যাহার
ব্যালট পেপার ছিনতাই এবং কেন্দ্র দখলের অভিযোগে রাঙামাটিতে হরতাল ডাকার তিন ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করেছে সরকারি দল আওয়ামী লীগ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে হরতাল প্রত্যাহারের কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশিনের আশ্বাস পেয়ে’ হরতাল তুলে নিচ্ছেন তারা।
এরআগে বিকালে রাঙামাটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মুছা মাতব্বর জনসংহতি সমিতির বিরুদ্ধে অস্ত্রের মুখে ভোট কেন্দ্র দখল এবং ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ এনে সদর উপজেলার ৩৬টি কেন্দ্রে আবারো নির্বাচনের দাবি তুলে হরতাল ডেকেছিলেন।
